দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার মহম্মদপুর উপজেলায় অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে মধুমতি নদীসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে জব্দ করা চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাদমান আকিফ। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, চায়না দুয়ারি ও কারেন্ট জালের ব্যবহার জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এসব জালের মাধ্যমে নির্বিচারে পোনা ও ছোট মাছ নিধন হওয়ায় নদী-খালসহ উন্মুক্ত জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এ কারণে সরকার নিষিদ্ধ এসব জালের ব্যবহার, বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ জালের ব্যবহার পুরোপুরি বন্ধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির দাবি জানিয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদমান আকিফ বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নদী ও জলজ সম্পদ রক্ষায় এসব জাল ব্যবহার না করার জন্য তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এমএস/