দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরে আদালতের গারদখানার সামনে থেকে সম্রাট নামের এক ডাকাতি মামলার আসামি পালিয়ে গেছে।
সোমবার (২০ জুলাই) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, দুপুর আড়াইটার দিকে আদালতের হাজতখানার রেজিস্টারে নাম এন্ট্রির করার ফাঁকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। পলাতক আসামির জামালপুরের মাদারগঞ্জ থানার তাত্তাপাড়া গ্রামের দুলাল মন্ডলের ছেলে। বর্তমানে গাজীপুরের গাছা থানাধীন তারগাছ বড়বাড়ী এলাকায় বসবাস করছিল সে।
ঘটনার পরপরই পুরো আদালত চত্বরে চরম চাঞ্চল্য সৃষ্টি হয় এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, কর্তব্যে গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারে মহানগরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বিশেষ চিরুনি অভিযান শুরু করা হয়েছে।
কেএম