দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার অংশগ্রহণ উপলক্ষে নড়াইলে সমর্থকদের জন্য বিশেষ আপ্যায়নের আয়োজন করা হয়েছে। রোববার (১৯ জুলাই) রাতে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বড় পর্দায় আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ম্যাচ দেখানোর পাশাপাশি খাবারেরও ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নড়াইল নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনির উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। সমর্থকদের আপ্যায়নের জন্য ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি গরু কেনা হয়েছে। ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য রাখা হয়েছে মুরগির মাংসের ব্যবস্থা।
খেলা দেখতে আসা দর্শক ফরহাদ হোসেন চয়ন ও সৈয়দ মাশরুজ্জামান পিয়া বলেন, জেলা শিল্পকলা একাডেমিতে বড় পর্দায় সবাই মিলে ফাইনাল ম্যাচ উপভোগ করবেন। বিভিন্ন দলের সমর্থকেরা একসঙ্গে খেলা দেখার পাশাপাশি আপ্যায়নের সুযোগ পাবেন, যা তাদের আনন্দ আরও বাড়িয়েছে।
খন্দকার ফসিয়ার রহমান বলেন, আর্জেন্টিনা ফাইনালে উঠলে গরু জবাই করে সমর্থকদের আপ্যায়নের ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। সেই ঘোষণা অনুযায়ী গত শুক্রবার মাইজপাড়া গরুর হাট থেকে গরু কেনা হয়েছে। রাতে সবাই মিলে খেলা উপভোগের পাশাপাশি উপস্থিত দর্শকদের খাবার পরিবেশন করা হবে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি বলেন, আর্জেন্টিনা ফাইনালে উঠলে বিশেষ আয়োজনের ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় গরু কেনা হয়েছে এবং ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য আলাদা খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। তিনি বলেন, সবাই মিলে বড় পর্দায় খেলা উপভোগের পাশাপাশি উপস্থিত দর্শকদের আপ্যায়ন করা হবে।
এমএম/