দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের শার্শা উপজেলায় পৃথক দুটি অভিযানে ১ হাজার ৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে র্যাব-৬। এ সময় মাদক কারবারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শার্শা উপজেলার গোবিন্দপুর বটতলা এলাকার বশির উদ্দিন ও মিনহাজ এবং চ্যাংরালী বাউন্ডারীপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিক।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে বশির উদ্দিন ও মিনহাজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯৯ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। এর মধ্যে ২৩ বোতল উনক্যারেক্স এবং ২৭৬ বোতল স্ক্যাফ সিরাপ ছিল।
পরে পৃথক আরেকটি অভিযানে শার্শার চ্যাংরালী বাউন্ডারীপাড়া এলাকা থেকে আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে আরও ৭৪৪ বোতল নিষিদ্ধ স্ক্যাফ সিরাপ উদ্ধার করা হয়।
দুই অভিযানে মোট ১ হাজার ৪৩ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতীয় নিষিদ্ধ সিরাপ এনে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিলেন।’
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এমএম/