দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। গুরুতর আহত ৫ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের পাটিকাবাড়ীর পান্তাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মাসুদ রানা জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী আল্লাহ দান নামের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে উল্টে গিয়ে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
এতে কমপক্ষে ২৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ওসি মাসুদ রানা আরও জানান, গাড়িটি উদ্ধার কাজের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।
/অ