দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলায় অবৈধভাবে পরিচালিত ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে র্যাব ও পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে শহরের কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় আছ সুন্নাহ জেনারেল হাসপাতালকে ১ লাখ টাকা এবং যমুনা মেডিকেল সার্ভিসেসকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এবং স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
/অ