দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘একটি দল মাদরাসা শিক্ষাকে নিজেদের দলীয় কাজে ব্যবহার করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা মুখে মানুষকে বেহেশত দিয়ে দেয়। বেহেশত কি কিনতে পাওয়া যায়? তাহলে তো খারাপ মানুষও টাকা দিয়ে বেহেশতে চলে যেতো। যার যার আমলনামার হিসেব তাকে দিতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে, যেন এটাকে কেউ রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে।’
শনিবার (১৮ জুলাই) দুপুরে নিজ নির্বাচনী এলাকা সোনাইমুড়ী উপজেলার থানারহাট ইসলামিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার খোকন একটি দলকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘রাজনীতি করেন রাজনৈতিক কথা বলেন, অর্থনীতির কথা বলেন, উন্নয়নের কথা বলেন। আপনারা কীভাবে বলেন, এখানে ভোট দিলে বেহেশতে যাবা, ওখানে ভোট দিলে জাহান্নামে যাবা। ওটাতো মানুষের আমলের ওপর ভিত্তি করে আল্লাহ নির্ধারণ করবে। এগুলো বলা গুনাহ, এসব হারাম। এসব কর্মকাণ্ডের কারণে তাদের মানুষ বিশ্বাস করেনি এবং গ্রহণও করেনি। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে তারা যেন রাজনীতিতে ধর্মকে ব্যবহার না করতে পারে।’
থানারহাট ইসলামিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জাবেদ লকিয়ত সুমনের সভাপতিত্বে ও সদস্য নূর নবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন, কমিটির সদস্য হুমায়ন কবির ও মাদরাসা সুপার এবং সদস্য সচিব মাওলানা মোহাম্মদ হাফেজ আহমদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
পরে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। একই সঙ্গে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক এবং শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান।
/অ