দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলায় তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে সরকার দেশজুড়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
এর আগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় পাবনা সদর উপজেলা ও ঈশ্বরদী উপজেলা দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় পাবনা সদর উপজেলাকে ৩-১ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শিরোপা জিতে নেয় ঈশ্বরদী উপজেলা দল।
খেলা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন।
ফাইনাল ম্যাচ উপভোগ করতে স্টেডিয়ামে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। পুরো আয়োজনকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।
কেএম