• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • লক্ষ্মীপুর

সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু, এলাকায় শোকের মাতম

লক্ষ্মীপুর প্রতিনিধি
  ১৬ জুলাই ২০২৬, ২২:১৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি দেশ টিভি
ছবি দেশ টিভি

জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন দুই ভাই। পরিবারের স্বপ্ন ছিল বিদেশে উপার্জন করে সংসারের অভাব দূর করবেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। সৌদি আরবের দাম্মামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লক্ষ্মীপুরের একই পরিবারের দুই ভাই।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার দিবাগত রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় তাদের পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিহতরা হলেন- লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গলিপুর গ্রামের খলিফার বাড়ির আব্দুল মালেকের দুই ছেলে সজীব ও সুজন। সজীব বড় এবং সুজন ছোট ভাই।

পরিবার সূত্রে জানা যায়, সজীব দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন। বিভিন্ন বাগান থেকে খেজুর সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে বাজারজাত করতেন। চলতি বছরের শুরুতে কাজের সহযোগিতার জন্য তিনি ছোট ভাই সুজনকেও সৌদি আরবে নিয়ে যান।

বুধবার বাংলাদেশ সময় আনুমানিক রাত ৩টার দিকে খেজুর বোঝাই একটি পিকআপ নিয়ে বাগান থেকে ফেরার পথে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক-লরিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

রাতেই সহকর্মীরা ফোনে মৃত্যুর খবর পরিবারের সদস্যদের জানালে মুহূর্তেই শোকে ভেঙে পড়ে পুরো পরিবার। একসঙ্গে দুই সন্তানের মৃত্যুর খবরে বাবা আব্দুল মালেকের আর্তনাদে ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। মা ফাতেমা বেগম বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। তার আকুতি, দ্রুত যেন তার বুকের মানিক দুই সন্তানকে দেশে ফিরিয়ে দেওয়া হয়।

ছোট বোন সাফি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, তিনি শেষবারের মতো দুই ভাইয়ের মরদেহ বুকে জড়িয়ে ধরে বিদায় জানাতে চান। দুই ভাইকে হারিয়ে ছোট ভাই শুভও দিশেহারা হয়ে এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছে।

এদিকে, নিহত সজীবের স্ত্রী ও চার বছর বয়সী একটি সন্তান রয়েছে। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে তাদের ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

আরও পড়ুন

ঝালকাঠিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের স্মরণসভা

‘দেশসেরা’ সাদিয়াকে পুরস্কৃত করলেন এমপি রফিক হিলালী

ফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বর্তমানে দুই ভাইয়ের মরদেহ সৌদি আরবের দাম্মামের একটি হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে এনে ধর্মীয় মর্যাদায় দাফনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন।

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা বলেন, পরিবারের আবেদন পাওয়ার পর মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক সহযোগিতা করা হবে। একসঙ্গে দুই ভাইয়ের অকাল মৃত্যু শুধু একটি পরিবারকে নয়, শোকাহত করেছে পুরো এলাকাকে। এখন স্বজনদের একটাই অপেক্ষা প্রিয় দুই সন্তানের মরদেহ দেশে ফিরবে, আর শেষবারের মতো বিদায় জানাতে পারবেন তারা।

কেএম

  • সৌদি আরব
  • সড়ক দুর্ঘটনা
  • মৃত্যু
এ সম্পর্কিত আরও খবর
ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, একসঙ্গে ভাই-বোনের মৃত্যু
ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, একসঙ্গে ভাই-বোনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৩০৬
ডেঙ্গুতে একদিনে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৩০৬
রোহিঙ্গাদের সহায়তায় যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল যুক্তরাজ্য ও সৌদি আরব
রোহিঙ্গাদের সহায়তায় যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল যুক্তরাজ্য ও সৌদি আরব
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।