দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, ‘বাংলাদেশে আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। যারা হত্যা করেছে, আমরা তাদের বিচার দাবি করছি। যে বীরকে হারিয়ে এই বাংলাদেশকে আবার পুনরুদ্ধার করেছিলাম, স্বাধীনতা ও গণতন্ত্র উদ্ধার করেছিলাম, সেই আবু সাঈদকে শ্রদ্ধা জানাচ্ছি।’
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিক ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের নির্যাতিত মানুষের অভিভাবক। আজকে যারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কাজকে নিয়ে সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে বলছি, জুলাই আমাদের অন্তরে, জুলাই আমাদের শ্রদ্ধার। এই জুলাই জাতিকে মুক্তি দেওয়ার একটি পথ। আমরা সবাই জুলাইকে ধারণ করি।’
এসময় ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, বিএনপি নেতা আব্দুস সালাম খান, ইসমাইল হাওলাদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
/অ