দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সাতকানিয়া-লোহাগাড়া সমিতি, কক্সবাজার।
বুধবার দিনব্যাপী সমিতির উদ্যোগে দুই উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ফরিদ আহামদ চৌধুরী, সহ-সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, দেশ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আব্দুর রহমান, লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক শাব্বির আহমদ, বিএনপি নেতা রফিকুল ইসলাম, যুবদল নেতা শাহ আলমসহ সমিতির অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় বক্তারা বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সাতকানিয়া-লোহাগাড়া সমিতি কক্সবাজার ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা জানান।
যে আই