দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে কুমিল্লা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
বুধবার (১৫ জুলাই) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেওয়া সাংবাদিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কুমিল্লা প্রেসক্লাবে সদস্যপদ প্রদান, সাংগঠনিক কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণে বৈষম্য এবং প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। তারা এসব অনিয়ম বন্ধ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও সাংবাদিকবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা কিংবা বিভিন্ন অজুহাতে সদস্যপদ ঝুলিয়ে রাখার কোনো সুযোগ নেই। তারা অবিলম্বে বৈষম্যমূলক আচরণের অবসান এবং সাংবাদিকদের জন্য সমঅধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার সময়সীমাও বেঁধে দেওয়া হয়।
অবস্থান কর্মসূচিতে দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবির ভূঁইয়া, এসএ টিভির রফিকুল ইসলাম রফিক, চ্যানেল এসের রাজিব সাহা, নাগরিক টিভির রুবেল মজুমদারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
এ ছাড়া কর্মসূচির প্রতি সংহতি জানান ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের তানভীর দ্বীপু, ডিবিসি নিউজের নাছির উদ্দীন চৌধুরী, স্টার নিউজ টেলিভিশনের আবদুল্লাহ আল মারুফ, বাংলা টিভির আরিফ মজুমদার, এনটিভির আবু সুফিয়ান, বাংলাভিশনের সুজন মজুমদার, দেশ রূপান্তরের দুলাল মিয়া, প্রতিদিনের বাংলাদেশের হাসিবুল ইসলাম সজীব, এশিয়ান টেলিভিশনের ফজলুল হক জয়, বিজয় টিভির রাকিবুল ইসলাম রানা, চ্যানেল নাইনের সৈয়দ আহসান হাবীব পাখি, গাজী টিভির মহিউদ্দিন ভূঁইয়া, ঢাকা পোস্টের আরিফ আজগর, দীপ্ত টিভির শাকিল মোল্লাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
কর্মসূচি শেষে সাংবাদিকরা বলেন, অধিকার, পেশাগত মর্যাদা এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
যে আই