দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ঘুমন্ত বাবাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে তার ছেলে ফারুক আহমেদকে (৩০) আটক করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের খন্দকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মজিবুর রহমান (৫৫)।
নিহত মজিবুর রহমান খন্দকপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন মজিবুর রহমান। এ সময় তার ছেলে ফারুক আহমেদ ধারালো দা দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন।
স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, অভিযুক্ত ফারুককে আটক করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন পরীক্ষার কাগজপত্র সংগ্রহ করা হয়েছে, তবে প্রেসক্রিপশন এখনো পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
যে আই