দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির নলছিটিতে নিজের নামে জমি লিখে দিতে অস্বীকৃতি জানানোয় ৮০ বছর বয়সী বাবাকে মারধরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের তেওলা গ্রামের বাসিন্দা সৈয়দ মোকছেদ আলী নলছিটি থানায় ছেলে মো. রাজিব হোসেন রাজুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে বলা হয়, রাজিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায়ই গভীর রাতে বাড়িতে এসে পরিবারের সদস্যদের গালিগালাজ ও মারধর করতেন। গত ১৩ জুলাই তিনি বাবার কাছে নিজের নামে জমি লিখে দেওয়া অথবা জমি বিক্রি করে টাকা দাবি করেন। এতে রাজি না হওয়ায় বাবাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে মা তাসলিমা বেগমকেও মারধর করা হয়।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর রাজিব মাদকের টাকা জোগাড় করতে বাড়িতে থাকা একটি স্বর্ণের চেইন ও মায়ের কানের দুল নিয়ে পালিয়ে যান।
রাজিবের বোন সৈয়দা মুন্নি আক্তার বলেন, তার ভাই দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি শুধু বাবাকেই নয়, মাকেও একাধিকবার মারধর করেছেন। পরিবারের কারও কথাই তিনি শোনেন না। নিরুপায় হয়ে এবার বাবা থানায় মামলা করেছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ভুক্তভোগী সৈয়দ মোকছেদ আলী একজন বয়স্ক ব্যক্তি এবং একাধিকবার স্ট্রোক করায় তিনি ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এমন অবস্থায় তাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত রাজিব হোসেন রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
যে আই