দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রবেশপত্রে বিষয়ের নাম ও কোডে অসংগতির কারণে বরিশালের মেহেন্দিগঞ্জে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি এক শিক্ষার্থী। এ ঘটনায় তার শিক্ষাবর্ষ অনিশ্চয়তায় পড়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত মানবিক বিভাগের যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষায় এ ঘটনা ঘটে। পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থী রিপা দেওয়ান মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া মুজাফফর খান ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।
জানা যায়, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয় কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষায় অংশ নিতে উপস্থিত হন রিপা। প্রবেশপত্র যাচাইয়ের সময় কেন্দ্র কর্তৃপক্ষ দেখতে পায়, তার অ্যাডমিট কার্ডে যুক্তিবিদ্যার পরিবর্তে সমাজকল্যাণ বিষয়ের নাম ও কোড উল্লেখ রয়েছে।
রিপার দাবি, তিনি যুক্তিবিদ্যা বিষয়েই নিবন্ধন করেছেন এবং সারা বছর ওই বিষয়েই ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়েছেন। তবে প্রবেশপত্র হাতে পাওয়ার পর বিষয় পরিবর্তনের বিষয়টি তার নজরে আসেনি।
বোর্ডের বিধিমালা অনুযায়ী প্রবেশপত্রে উল্লেখিত বিষয় ও কোডের সঙ্গে পরীক্ষার বিষয় না মেলায় কেন্দ্র কর্তৃপক্ষ তাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়নি। পরে পরীক্ষা না দিয়েই কেন্দ্র থেকে বের হয়ে কান্নায় ভেঙে পড়েন ওই শিক্ষার্থী।
রিপা বলেন, “আমি যুক্তিবিদ্যা বিষয়েই রেজিস্ট্রেশন করেছি। টেস্ট পরীক্ষাও ওই বিষয়েই দিয়েছি। সমাজকল্যাণের বইও কিনিনি, পড়াশোনাও করিনি। পরীক্ষার দিন এসে জানতে পারলাম প্রবেশপত্রে অন্য বিষয়ের নাম। একটি ভুলের কারণে আমার পুরো একটি বছর নষ্ট হয়ে যেতে পারে।”
তার বাবা ইদ্রিস আলী দেওয়ান বলেন, অনেক কষ্ট করে মেয়ের পড়াশোনার খরচ চালাচ্ছেন। সংশ্লিষ্টদের ভুলের কারণে মেয়ের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে ঘটনার তদন্ত ও সমাধান দাবি করেন তিনি।
পরীক্ষা কেন্দ্রের আহ্বায়ক মামুনুর রশীদ বলেন, প্রবেশপত্রে সমাজকল্যাণ বিষয়ের নাম ও কোড থাকায় বোর্ডের বিধি অনুযায়ী ওই শিক্ষার্থীকে যুক্তিবিদ্যা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া সম্ভব হয়নি। এছাড়া শিক্ষার্থীর কাছে রেজিস্ট্রেশন কার্ডও ছিল না।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। প্রশাসনিক, কারিগরি বা প্রাতিষ্ঠানিক কোনো ত্রুটি পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যে আই