দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীর জলঢাকায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে গ্রীষ্মকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিসের অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা শেষে উপকারভোগী কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌসী হ্যাপি।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে উন্নতমানের গ্রীষ্মকালীন সবজির বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার দেওয়া হচ্ছে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর সবজি চাষের সম্প্রসারণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে উপজেলার উপকারভোগী কৃষকদের মধ্যে গ্রীষ্মকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
যে আই