দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীর ডিমলা উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে বুড়ি তিস্তা নদীতে গোসল করতে নেমে মোছা. সাওদা উম্মে হাবিবা (১২) নামে এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার শৈল্লারঘাট এলাকার বুড়ি তিস্তা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাওদা ময়মনসিংহের ফুলপুর উপজেলার দেওখালি এলাকার প্রবাসী মো. সাইফুদ্দিনের মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ডিমলার শৈল্লারঘাট এলাকায় তার সম্পর্কীয় নানা বিদ্যুৎ মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় বাসিন্দা ও স্বজনরা জানান, বিকেলে সাওদা তার মা ও কলেজপড়ুয়া বড় বোনকে নিয়ে নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার না জানায় তিনি গভীর পানিতে তলিয়ে যান। এ সময় তার মা ও বড় বোনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে প্রথমে তাদের উদ্ধার করেন। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর সাওদাকে নদী থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেএম