• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • চট্টগ্রাম

কমছে পানি, ভেসে উঠছে ক্ষতচিহ্ন

ডেস্ক রিপোর্ট
  ১৪ জুলাই ২০২৬, ১০:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

চট্টগ্রামসহ দেশের সাত জেলায় বন্যার পানি নামতে শুরু করায় আশ্রয়কেন্দ্র ছেড়ে একে একে বাড়ি ফিরছেন মানুষ। কিন্তু ফিরে গিয়ে অনেকেরই সামনে ভেসে উঠছে এক নির্মম বাস্তবতা-ভাঙাচোরা ঘর, নষ্ট হয়ে যাওয়া আসবাব, হারিয়ে যাওয়া জীবিকা। বন্যা কেড়ে নিয়েছে স্বাভাবিক জীবনযাত্রার ছন্দ। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও ব্যাহত বিদ্যুৎ সরবরাহের মধ্যে প্রয়োজনীয় সহায়তাও মিলছে না। ফলে হাজারো দুর্গত মানুষকে এখনো অনাহার-অর্ধাহারে, অনিশ্চয়তার মধ্যেই কাটাতে হচ্ছে প্রতিটি দিন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

চট্টগ্রামে ৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত:

চট্টগ্রামে বৃষ্টি কমতে শুরু করায় ধীরে ধীরে নেমে যাচ্ছে পানি। ফলে স্বাভাবিকভাবেই বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। তবে দুর্গত মানুষের চোখের পানি এখনও শুকায়নি। বাড়িঘরে ফিরতে শুরু করলেও অনেক কিছুই নতুন করে শুরু করতে হচ্ছে তাদের। অনেক এলাকায় নেই বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশুখাদ্য ও প্রয়োজনীয় ওষুধ। কোথাও কোথাও নেই বিদ্যুৎ। কিছু এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগ আরও বেড়েছে।

বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের হিসাবমতে, চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ছয় লাখ। অসহায় এসব মানুষ পানি নামতেই ঘরে ফিরতে শুরু করেছেন। কিন্তু ঠাঁই মিলছে না সেখানে। পাচ্ছেন না চাহিদামতো ত্রাণ সহায়তাও।

জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে, চট্টগ্রাম অঞ্চলের প্রায় ১৪ হাজার ৩০০ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধান, সবজি, পানের বরজসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। পাশাপাশি প্রায় ১০ হাজার বাণিজ্যিক মাছের ঘের ও চিংড়ি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লি­ষ্ট কর্মকর্তাদের হিসাবে, শুধু মৎস্য খাতেই ক্ষতির পরিমাণ প্রায় ৩৯ কোটি টাকা।

এদিকে, পানি নামলেও নতুন উদ্বেগ হয়ে দেখা দিয়েছে জনস্বাস্থ্য। বিভিন্ন এলাকায় নলকূপ এখনও পানির নিচে থাকায় বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়েছে। দুর্গত এলাকার অনেক স্বাস্থ্যকেন্দ্রে পানি প্রবেশ করায় সেবা ব্যাহত হয়। পানি কমতে থাকায় সেসব স্বাস্থ্যকেন্দ্রে সেবাপ্রার্থীর ভিড় বেড়েছে।

কক্সবাজারে ক্ষতিগ্রস্ত ১৬৬৩ ঘরবাড়ি:

এক সপ্তাহের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে বিপর্যস্ত কক্সবাজারে অবশেষে স্বস্তি ফিরতে শুরু করেছে। রোববার সন্ধ্যা থেকে বন্যার পানি নামছে। ঘরবাড়ি, আঙিনা ও নিচু এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। সুপেয় পানি, খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রীর সংকটে মানবেতর জীবন কাটাচ্ছে হাজারো মানুষ। পাশাপাশি ভেসে উঠছে প্লাবিত এলাকার ক্ষতচিহ্নগুলো। জেলা প্রশাসনের তথ্যমতে, জেলার ৭০টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬৬৩টি বসতবাড়ি। এ ছাড়াও ১৬২৪ কিলোমিটার কাঁচা সড়ক, ২০১ কিলোমিটার পাকা ও ২২০ কিলোমিটার ইটের সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৫টি সড়ক/কালভার্ট এবং ৪৩ হাজার ২১০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বান্দরবানে ২১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত:

বান্দরবানে গত ৫ জুলাই থেকে টানা ভারী ও মাঝারি বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দেয়। শহরের কিছু এলাকা ৭-৮ দিন পানিতে তলিয়ে ছিল। গত রোববার সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি নামতে শুরু করে। পানি যতই কমছে ততই বন্যার ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠছে। বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। রাস্তাঘাট ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান বলেন, সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ২১ কিলোমিটার।

রাঙামাটির দুর্গতরা মহাদুর্ভোগে:

রাঙামাটিতে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দুর্গতদের মহাদুর্ভোগ বেড়েছে। পানি নামার পর বিভিন্ন গ্রামে বসতঘর, কৃষিজমি, সড়ক ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠছে। সবচেয়ে বন্যায় ক্ষতি হয়েছে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন। ডুবে যাওয়া ঘরবাড়িগুলোতে কাদায় অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। গ্রামীণ সড়কগুলোতে কোথাও কোথাও হাঁটু পর্যন্ত কাদা। মারিশ্যা-দীঘিনালা সড়কের তিন কিলো এলাকা নামক স্থানে সড়কধসে পড়ায় যোগাযোগ বন্ধ রয়েছে।

মৌলভীবাজারে আউশক্ষেত নষ্ট হয়েছে বেশি:

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এর সঙ্গে ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে। গ্রামীণ রাস্তা ভেঙে যাওয়ায় মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, ২৪৮ হেক্টর জমির আউশ ক্ষেত এবং ৮৬.৫০ হেক্টর আমনের বীজতলা নষ্ট হয়েছে। সবজি নষ্ট হয়েছে ৬৪.৫০ হেক্টর।

আরও পড়ুন

পর্যটনের নতুন ঠিকানা / মেঘ-বৃষ্টির মায়ায় অপরূপ ‘গারো পাহাড়’

জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার যুবলীগ নেতা রাসেল

জুলাই সনদ বাস্তবায়নে দেরি হলে জনগণ রাজপথে নামবে: গোলাম পারওয়ার

হবিগঞ্জে নিজ বাড়িতে ফিরছে মানুষ:

হবিগঞ্জে বন্যার পানি কমতে শুরু করেছে। পানি কমায় এরই মধ্যে আশ্রয়কেন্দ্রসহ পাড়া-প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নেওয়া মানুষ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে। বন্যার পানি কমলেও কমেনি মানুষের দুর্ভোগ। রাস্তা-ঘাট ও ঘরবাড়িতে কাদা থাকায় অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে বানভাসিদের। এদিকে, বন্যার পানি কমায় রাস্তাঘাট, ফসলি জমি ও মাছের ঘের স্বাভাবিক অবস্থায় ফিরছে। আক্রান্ত স্থানে ধানের চারা নষ্ট হয়ে গেছে। সবজিক্ষেত ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কেএম

  • বন্যা
  • আবহাওয়া
  • চট্টগ্রাম
  • ক্ষয়ক্ষতি
এ সম্পর্কিত আরও খবর
দেশের দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস
দেশের দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস
এখনও বন্যায় ক্ষয়ক্ষতি নিরুপণ করা হয়নি: ত্রাণমন্ত্রী
এখনও বন্যায় ক্ষয়ক্ষতি নিরুপণ করা হয়নি: ত্রাণমন্ত্রী
বন্যা কবলিত এলাকায় খাবার-পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
বন্যা কবলিত এলাকায় খাবার-পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
পাহাড়খেকো যত প্রভাবশালীই হোক, ছাড় নয়: প্রতিমন্ত্রী অনিন্দ্য
পাহাড়খেকো যত প্রভাবশালীই হোক, ছাড় নয়: প্রতিমন্ত্রী অনিন্দ্য
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।