দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পত্রিকার হকারদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করেছে পটিয়া প্রেস ক্লাব।
সোমবার (১৩ জুলাই) দুপুরে পটিয়া পৌর সদরের ‘নোঙ্গর’ রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে কর্মরত হকারদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবেদুজ্জামান আবেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম. তোহা।
প্রধান অতিথির বক্তব্যে এ.টি.এম. তোহা বলেন, ‘হকাররা সংবাদপত্র ও সাংবাদিকদের একই পরিবারের সদস্য। চলমান বন্যা পরিস্থিতিতে তারাও চরম দুর্ভোগে রয়েছেন। তাদের পাশে দাঁড়াতে পটিয়া প্রেস ক্লাবের এই উদ্যোগ প্রশংসনীয়।’ তিনি বন্যাদুর্গত মানুষের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পটিয়া হকার সমিতির সভাপতি আসহাব উদ্দিন। তিনি বলেন, যেকোনো দুর্যোগে অতীতের মতো এবারও পটিয়া প্রেস ক্লাব হকারদের পাশে দাঁড়িয়েছে।
এ সময় প্রবাসী তসলিম উদ্দিন, প্রবাসী নিক্সন, পটিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, দপ্তর সম্পাদক মোরশেদ আলম, আপ্যায়ন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম এবং কার্যকরী সদস্য গোলাম কাদের, গিয়াস উদ্দিন, আ. ন. ম. সেলিম, ওসমান গনি ও সায়েম মাহমুদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পটিয়া এলাকায় কর্মরত সব পত্রিকার হকারদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এমএম/