দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার অযোদ্ধা এলাকায় ফেনীছড়া নদীর পানি বেড়ে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী, শস্যবীজ ও চিকিৎসা সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৩ জুলাই) দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে মাটিরাঙ্গার পলাশপুর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ শাহীনূল ইসলাম ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী ও শস্যবীজ বিতরণ করেন।
একই সঙ্গে অসুস্থ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আয়োজিত মেডিকেল ক্যাম্পে শতাধিক পাহাড়ি ও বাঙালি বাসিন্দাকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
এ সময় পলাশপুর জোনের অতিরিক্ত পরিচালক মেজর মো. জাহিন আবদুল্লাহ, সহকারী পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়াসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ শাহীনূল ইসলাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দিতে বিজিবি সবসময় কাজ করে যাচ্ছে।
এমএম/