দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টানা বর্ষণ আর উজানী ঢলে সৃষ্ট বন্যায় পানিবন্দি মানুষের জন্য খাদ্য ও চিকিৎসা সহ সবধরণের সহায়তার সরকার ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।
রোববার (১২ জুলাই) বিকালে কক্সবাজারে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকার আশ্রয়কেন্দ্রে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, পানিবন্দি মানুষের দুর্ভোগ কমা পর্যন্ত যত রকম সাহায্য দরকার সেটা সরকার দেবে। এর জন্য যত বরাদ্ধ দরকার সরকার ব্যবস্থা নেবে। সরকারি সহায়তা থেকে দুর্গত কোন মানুষ বাদ পড়বে।
এছাড়া বন্যা পরবর্তী পুনর্বাসন ও সংস্কারকাজ সহ ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে এবং সেই অনুযায়ী উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।
ওই বিকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন চকরিয়ায় পৌঁছে বিভিন্ন দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি দুর্গত মানুষের দুর্ভোগের চিত্র স্বচক্ষে দেখেন ও খোঁজ খবর নেন। পরে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া আশ্রয়কেন্দ্রে অবস্থানরত দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসক মো. আ. মান্নান ও চকরিয়ার ইউএনও শাহীন দেলোয়ার সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেএম