দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বরিশাল সফর উপলক্ষে তারেক রহমানকে স্বাগত জানিয়ে নগরীতে দফায় দফায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (১২ জুলাই) সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে পৃথকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে সদর রোডে জেলা ও মহানগর বিএনপি কার্যালয় থেকে বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরওয়ারের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়।
সমাবেশ ও র্যালিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সদস্য এবায়দুল হক চাঁন, বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান রাজন, মহানগর বিএনপির সাবেক সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিণ, বরিশাল জেলা (উত্তর) বিএনপির সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ এবং মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় মজিবর রহমান সরওয়ার বলেন, বরিশালের মানুষের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর গুরুত্বপূর্ণ হবে। তিনি বরিশালের জন্য ইতিবাচক বার্তা নিয়ে আসবেন বলে তারা আশা করছেন।
বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহর নেতৃত্বেও প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে পৃথক র্যালি অনুষ্ঠিত হয়।
রহমতুল্লাহ বলেন, বরিশাল বিভাগের উন্নয়নে অতীতের ধারাবাহিকতার মতো এবারও প্রধানমন্ত্রী বরিশালের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন বলে তাদের প্রত্যাশা।
এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুতি জোরদার করতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিণ দফায় দফায় প্রস্তুতি সভা করেন। শনিবার রাতে বরিশালের সংসদ সদস্য ও দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে তারা মতবিনিময় করেন।
যে আই