দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈরী আবহাওয়ার মধ্যেও সেন্টমার্টিন দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে প্রতিকূল আবহাওয়ার কারণে টেকনাফে এসে আটকে পড়েছেন দ্বীপের অনেক বাসিন্দা।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বুধবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ জুন সরকারি সহায়তার অংশ হিসেবে ৭৭২ বস্তা বিজিএফের চাল সেন্টমার্টিনে পৌঁছানো হয়েছে। এছাড়া সর্বশেষ বুধবার উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও বিজিবির অনুমোদন নিয়ে দুটি ট্রলারে করে ডিম, পানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ও কাঁচা পণ্য দ্বীপে পাঠানো হয়েছে।
ফয়েজুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন থেকে বিভিন্ন প্রয়োজনে টেকনাফে আসা অনেক স্থানীয় বাসিন্দা এখনো ফিরে যেতে পারেননি। আবহাওয়ার উন্নতি না হওয়ায় নৌযান চলাচল ব্যাহত হচ্ছে এবং তাদের দুর্ভোগ বাড়ছে।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে সেন্টমার্টিনে বিদ্যুৎ সরবরাহ নিয়েও সমস্যা চলছে, যা দ্বীপের বাসিন্দাদের ভোগান্তি আরও বাড়িয়ে তুলেছে।
জে আই