দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের স্ত্রী ও এক শিশু সন্তানকে হত্যা এবং আরেক সন্তান আহত অবস্থায় রেখে পালিয়েছে স্বামী এহতেহানুল হক।
নিহতরা হলেন- কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের ঘাতক স্বামী এহতেহানুল হকের স্ত্রী শহীদ নুর প্রকাশ সুফিয়া (৩০) ও তার শিশু সন্তান মোহাম্মদ শামীম (৫)। এ সময় বড় সন্তান মো. আফছার প্রকাশ বাপ্পী (১৪) তাকেও জবাই করার চেষ্টা করা হলে সে আহত হয়।
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ হুসাইন জানান, বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/৬ ব্লকে পারিবারিক কলহের জেরে রোহিঙ্গা এহেসামুল হক (৩৭) ও তার স্ত্রী শহীদ নুর ওরফে সুফিয়া (৩০)-এর মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
একপর্যায়ে এহেসামুল হক ধারালো দা দিয়ে তার স্ত্রী এবং দুই ছেলে সমীম ও মোহাম্মদ আফছার ওরফে বাপ্পীকে কুপিয়ে ও গলাকেটে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলে স্ত্রী শহীদ নুর ওরফে সুফিয়া এবং ছোট ছেলে শামীম নিহত হয়।
গুরুতর আহত বড় ছেলে মোহাম্মদ আফছার ওরফে বাপ্পীকে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর অভিযুক্ত এহেসামুল হক পালিয়ে যান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের দুই সদস্য নিহতের ঘটনায় মরদেহ আনার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কে