দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে পোষা পাখি মরে যাওয়া নিয়ে কান্না করায় ছোট ভাই বাবুকে মারধর করে বড় ভাই আল-আমিন। এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই ছুরি এনে বড় ভাইয়ের বুকে আঘাত করে। পরে তাকে নোয়াখালী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বিকেলে সদর উপজেলার পার্বতিনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দিলশাদপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত আল আমিন একই এলাকার জাফর আহমেদের ছেলে।
পুলিশ ও স্বজনদের সূত্র জানা যায়, বাবুর একটি পোষা পাখি ছিল। ওই পাখিটি বুধবার সকালে বিড়াল মেরে ফেলে। এ ঘটনায় বাবু সারাক্ষণ কান্নাকাটি করছিল। তাকে কান্না থামাতে বলায় বড় ভাই আল-আমিনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাবু একটি ছুরি এনে তার বুকে আঘাত করে। পরে আল-আমিনকে নোয়াখালী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পার্বতীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তবে বিস্তারিত জানা নেই।
কে