দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশিদুল ইসলাম।
মঙ্গলবার রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক রাশিদুল ইসলামকে প্রেষণে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে পৃথক প্রজ্ঞাপনে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনূস আলী সিদ্দিকীর প্রেষণ প্রত্যাহার করা হয়েছে। তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বদলি করা হয়েছে।
এমএস/