দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীর ডিমলা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সময় এক শিশু শিক্ষার্থীকে দিয়ে সহকারী শিক্ষিকার শরীর ম্যাসাজ করানোর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. কাজলী আক্তারের একটি ভিডিও গত ৫ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তিনি এক শিশু শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজ করাচ্ছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনার পর ৬ জুলাই ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ধারা অনুযায়ী সহকারী শিক্ষিকা কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষিকাকে ১০ কার্যদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। জবাব ও বিভাগীয় কার্যক্রমের পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জে আই