দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি পিকআপ ভ্যানের গোপন বাক্স থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব-৮। তবে অভিযানের সময় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দুমকি উপজেলার আঙ্গারিয়া বন্দরে অভিযান চালানো হয়। এ সময় রাস্তায় ফেলে রাখা ঢাকা মেট্রো-ঠ ১১-৪৩৯৬ নম্বরের একটি পিকআপ ভ্যান তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে পিকআপটির নিচে বিশেষভাবে তৈরি করা একটি গোপন বাক্স থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাবের ভাষ্য, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা গাঁজা ও পিকআপ ভ্যানটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব-৮ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
যে আই