দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন ডাকঘর কর্মচারীরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে কুষ্টিয়া প্রধান ডাকঘর চত্বরে বাংলাদেশ ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনকারীরা জানান, তাদের দুই দফা দাবির মধ্যে রয়েছে ডাকঘর কর্মচারীদের বেতন-ভাতা তিন গুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন ডাকঘর কর্মচারীরা। তাই দ্রুত সময়ের মধ্যে বেতন বৈষম্য দূর করে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
এদিকে কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে কুষ্টিয়া জেলায় ডাকসেবা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এতে সাধারণ সেবা গ্রহীতারা দুর্ভোগে পড়েছেন।
জে আই