দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৬০), তার স্ত্রী ফাতেমা বেগম (৫০) এবং তাদের ছেলে ফরহাদ শাহ (৩৮)। ফরহাদ শাহ স্থানীয় একটি টং দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন ফরহাদ শাহ। তাকে উদ্ধার করতে গিয়ে প্রথমে তার বাবা নুরুল আমিন বিদ্যুতের সংস্পর্শে এসে আটকে পড়েন। পরে মা ফাতেমা বেগমও তাদের উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি পুলিশ জেনেছে এবং ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে অনন্তপুর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এমএস/