দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীর জলঢাকায় গ্রাহকদের আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবার আওতায় আনতে পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে পূবালী ব্যাংক জলঢাকা শাখায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক জলঢাকা শাখার ব্যবস্থাপক সোহানুর রহমান সোহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম এবং পূবালী ব্যাংক নীলফামারী শাখার ব্যবস্থাপক রেদওয়ানুল রশিদ।
বক্তারা বলেন, নগদ লেনদেনের পরিবর্তে নিরাপদ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা ব্যবহারে গ্রাহকদের এগিয়ে আসতে হবে। ক্যাশলেস লেনদেন সময় সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএম/