দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই সনদসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নড়াইলে গণমিছিল অনুষ্টিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকালে জেলা জামায়াতের আয়োজনে শহরের পুরাতন বাসটার্মিনালের মুক্তমঞ্চে গণমিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল-২ আসেনর সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু।
জেলা সেক্রেটারী মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্টানে এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির জাকির হোসেন বিশ্বাস, জামায়াত নেতা আলমগীর হোসেন, জামির হোসেন টুটুল, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন, তরিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন হয়ে গেলেও বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে তালবাহানা শুরু করেছে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে বর্তমান বিএনপি সরকারকেও বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের মতো এদেশ থেকে বিতাড়িত করা হবে আন্দোলনের মাধ্যমে। দেশের ৭০ ভাগ মানুষ জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছে তাই অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ের জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানান বক্তরা।
সমাবেশ শেষে পুরাতন বাসটার্মিনাল থেকে বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় দলীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
কেএম