দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেনের (১৭) মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে শত শত নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রুহুল কুদ্দুস গাজী। তিনি বলেন, একটি কিশোরের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে আড়াল করার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে।
রাফাতের মা শাহানারা খাতুন অভিযোগ করেন, তার ছেলে স্থানীয় একটি মুরগির খামারে কর্মচারী হিসেবে কাজ করতেন। গত ১৩ জুন তাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। তিনি নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, তদন্তে অগ্রগতি না হওয়ায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। তারা বলেন, প্রকৃত ঘটনা উদঘাটন, অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা অভিযোগ করেন, একাধিক কর্মসূচি ও পুলিশের কাছে আবেদন করার পরও দৃশ্যমান অগ্রগতি হয়নি।
এমএম/