দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেছেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার অন্যতম কার্যকর উপায়। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ, সুন্দর ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই হোক আমাদের সবার অঙ্গীকার।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি মুকসুদপুর আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি সেলিমুজ্জামান সেলিম বলেন, যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকল্প নেই। সুস্থ প্রতিযোগিতা, শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দেশপ্রেম গড়ে তুলতে ক্রীড়াচর্চার গুরুত্ব অপরিসীম।" তরুণদের খেলার মাঠে ফিরিয়ে আনতে তিনি সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, এ ধরনের টুর্নামেন্ট শুধু প্রতিভা বিকাশের সুযোগই সৃষ্টি করে না, বরং সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিক মাহমুদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু।
এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, স্থানীয় সুধীজন, বীর মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী ম্যাচে মোচনা ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে খান্দারপাড়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। টুর্নামেন্টে উপজেলার ১৬টি ইউনিয়ন ও মুকসুদপুর পৌরসভার দল অংশ নিচ্ছে।
কে