দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার তাৎক্ষণিকভাবে এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (৩ জুলাই) যশোর সার্কিট হাউসে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ৯৮ শতাংশ এলপিজি আমদানিনির্ভর এবং এ খাত পুরোপুরি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয়। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের সংসার পরিচালনায় চাপ তৈরি হয়েছিল। তবে বৈশ্বিক বাজারে পরিস্থিতির উন্নতি হওয়ায় সরকার দ্রুত মূল্য সমন্বয়ের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গেই আমরা মূল্য সমন্বয় করেছি। এতে দেশের মানুষ, বিশেষ করে গৃহস্থালি পর্যায়ের ব্যবহারকারীরা স্বস্তি পাবেন। ভবিষ্যতেও আন্তর্জাতিক বাজারে দাম কমলে ধাপে ধাপে জ্বালানির মূল্য আরও কমানোর চেষ্টা করা হবে।’
ভুতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিং প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গ্রীষ্মকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। কয়েকটি স্থানে বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ কেন্দ্র চালু করা হয়েছে।
তিনি বলেন, ‘বিএনপি জনগণের সরকার। জনগণকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।
এমএস/