দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে অনলাইন জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়।
শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পশ্চিম পেচুলিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতাররা হলেন জয়পুরহাট সদর উপজেলার দোগাছী পেচুলিয়া এলাকার মো. জিসান (২৩), পশ্চিম পেচুলিয়া এলাকার হাসান আলী (২৭), মিশন খাস পাওনান্দার এলাকার সাজ্জাদ হোসেন (১৯) এবং নওগাঁর ধামইরহাট উপজেলার পশ্চিম রূপনারায়ণপুর এলাকার নীরব বর্মন (২২) ও রামরামপুর তেলিপাড়া এলাকার বায়েজিদ বোস্তামী (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পশ্চিম পেচুলিয়া গ্রামের নজরুল ইসলামের বাড়িতে ডিবির একটি দল অভিযান চালায়। এ সময় অনলাইন জুয়া খেলার প্রমাণসহ চারটি মোবাইল ফোন জব্দ করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আসাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এমএস/