দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলায় স্ত্রী হত্যা মামলায় স্বামী মো. মোক্তার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ এ. এম. রেজা এ রায় ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ৩০ জুন রাতে বোরহানউদ্দিন উপজেলার নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে স্ত্রী আফজুন বেগমকে গলা চেপে হত্যা করেন মোক্তার হোসেন। এ ঘটনায় পরদিন নিহতের বাবা বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষীদের সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে মনে করেন। এরপর আসামি মোক্তার হোসেনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. তৈয়ব। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফরিদুর রহমান।
জে আই