দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাত পোহালেই শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন শিক্ষার্থী।
এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন। তিনি জানান, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৪ হাজার ৪৩৬ জন এবং ছাত্রী ৫৯ হাজার ৪৩ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ৪ হাজার ৬০৭ জন বেশি ছাত্রী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন।
পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত ৮৩ হাজার ১৭৬ জন, অনিয়মিত ২৯ হাজার ৬৩০ জন, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৬৭০ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী রয়েছেন ৩ জন। বিভাগভিত্তিক হিসেবে বিজ্ঞান বিভাগে ২৭ হাজার ৩৯ জন, মানবিক বিভাগে ৭৯ হাজার ১৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ৪২৭ জন পরীক্ষায় অংশ নেবেন। রংপুর বিভাগের আট জেলার ৬৬৫টি কলেজের শিক্ষার্থীরা ২১৩টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেবেন।
শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
কেএম