দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের মামলায় জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৯ জুন) দুপুর আড়াইটার দিকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, জেলা যুবলীগ নেতা মেহেদী হাসান মুন্না, শাহাজাদা পরাগ এবং রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব রুবেলকে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আদালত চত্বরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
আদালত সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর ঝালকাঠি সদর থানায় ছাত্রদল নেতা সুমন মণ্ডল দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় আসামিদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী বনি আমিন আমিন বাকলাই। তবে শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির আহমেদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ২৪ জুন রাজধানীর পিজি হাসপাতাল এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে। তাদের বিরুদ্ধে ঢাকার নিউমার্কেট থানার একটি হত্যা মামলাসহ ঝালকাঠির একাধিক বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে বিকেলে চার আসামিকে ঝালকাঠি জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে গত ২৭ জুন সন্ধ্যায় তাদের ঢাকা থেকে ঝালকাঠিতে আনা হয়েছিল। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়।
এমএম/