দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার হেমায়েতপুর এলাকায় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে চুরি হওয়া টাকার কিছু অংশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) ভোর আনুমানিক চারটার দিকে ওই ব্যক্তি মন্দিরে প্রবেশ করে দানবাক্স ভেঙে ভেতরের সব টাকা চুরি করে পালিয়ে যান। ঘটনার পর পাবনা থানার হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. রাজিব হাসানের নেতৃত্বে একটি দল তদন্ত শুরু করে। মন্দিরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরকে শনাক্ত করা হয়।
শনাক্ত ব্যক্তির নাম মো. মৃদুল। তার বয়স ২৫ বছর। তিনি হেমায়েতপুরের বুদেরহাট এলাকার আবদুল মান্নানের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে পাবনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া টাকার কিছু অংশ উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, ‘গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’ এ ঘটনায় পাবনা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এমএম/