দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।
পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আলী হায়দার রাসেল, উপপরিদর্শক রাকিবুল ইসলাম রাসেলসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।
অনুষ্ঠানে দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার ছয়টি গ্রুপে বিজয়ী ২১ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এমএম/