দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার শ্রীপুর উপজেলায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ফায়ার সার্ভিসের এক সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার সারঙ্গদিয়া এলাকায় ১৬ পিস ইয়াবাসহ তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তির নাম মো. সাঈদ হোসেন। তিনি শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মী। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
শ্রীপুর ফায়ার স্টেশনের অফিসার মো. সামসুল আলম বলেন, ‘সাঈদ হোসেন আমাদের ফায়ার সার্ভিসের একজন সদস্য। তিনি গতকাল রাতে শ্রীপুরে একটি কাজ আছে বলে স্টেশন থেকে বের হয়ে যান। সারঙ্গদিয়া গ্রামে ইয়াবাসহ তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাকে পুলিশ আটক করে রেখেছে। তদন্ত করে সঠিক তথ্য পাওয়া যাবে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলি মিয়া জানান, ফায়ার সার্ভিসের এক সদস্য মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
এমএম/