দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৪ জুন) বিকালে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একইদিন সকাল সাড়ে ১০টার দিকে জেলার সীমান্তবর্তী ধলডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাষ্টারপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় থাকা ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেন বিজিবি সদস্যরা।
জব্দ করা গাঁজার আনুমানিক সিজারমূল্য ১ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বাহিনীটি।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির নিয়মিত টহল, বিশেষ টহল এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এছাড়া সীমান্তে পুশইন প্রতিরোধসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জে আই