দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নওগাঁয় মতবিনিময় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম। এছাড়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন, জেলা ড্যাবের সভাপতি ডা. মো. ইসকেন্দার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মো. আজমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন নওগাঁর ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় মোট ২ হাজার ৪৬০টি কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় মোট ৩ লাখ ৫৭ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৩৪ হাজার ৭৬৫ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ২২ হাজার ৭৯৩ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় আরও জানানো হয়, ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্যপরিদর্শক, সহকারী স্বাস্থ্যপরিদর্শক, এফডব্লিউএ, এফপিআই, সিএইচসিপি ও স্বেচ্ছাসেবীরা মাঠপর্যায়ে কাজ করবেন। পাশাপাশি ব্যাপক প্রচারের জন্য ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডে মাইকিং, মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রচারণা চালানো হবে।
জে আই