দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের শ্রীবরদীতে নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। এসব সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন উপকারভোগীরা।
শনিবার (২০ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের ২২ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৩ হাজার টাকা করে মোট ৬৬ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ের ১৩ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৯ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৭ হাজার টাকা করে মোট ৬৩ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
এ ছাড়া পাঁচজন নারীকে সেলাই মেশিন এবং সাতজন নারী শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন, শ্রীবরদী একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা এবং এখানকার উল্লেখযোগ্য জনগোষ্ঠী এখনও নানা ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তিনি বলেন, বিএনপি সরকার অতীতেও নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস এম সোহান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং উপকারভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এমএস/