দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মূলজানে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুইজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, পিকআপের চালক সাভারের ব্রাক্ষণবাড়িয়া গ্রামের মো. আলমের ছেলে রাসেল মিয়া ও হেলপার একই গ্রামের মো. কাওছারের ছেলে আরাফাত।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মাতবর জানান, সন্ধ্যার দিকে আরিচাগামী মুরগীবহনকারী একটি খালি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হয়। দুর্ঘটনায় আহত পিকআপের দুই শ্রমিককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় জানা যায়নি।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
/অ