দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালে অটোরিকশা চালক নাজমুল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তদের একটি বসতঘরে অগ্নিসংযোগ করেছে বলে জানা গেছে।
বুধবার (১৭ জুন) সকালে নগরীর জাগুয়া নতুন হাট এলাকায় হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তির নাম মিরাজ হাওলাদার (৩০)। তিনি ওই এলাকার মৃত ইউনুস হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, গত ১৫ জুন সোমবার নগরীর কালিজিরা নদীর পূর্ব পাড় থেকে অটোচালক নাজমুল হোসেনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাজমুল বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মাকরকাঠি এলাকার আব্দুল রশিদ মোল্লার ছেলে। তিনি গত ১৩ জুন সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে ১৪ জুন তার বাবা বরিশাল এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার (উপ-পুলিশ কমিশনার, ক্রাইম ম্যানেজমেন্ট) আব্দুল হান্নান জানান, হত্যাকাণ্ডে মিরাজ হাওলাদারের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সিআইডি আলামত সংগ্রহ করছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাটিও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই