দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ব্যক্তিগত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (১৫ জুন) রাতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চর-গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার (১৩) স্থানীয় বারইখালী সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং চর-গাজীপুর গ্রামের মো. মামুন শেখের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়ার সঙ্গে একই বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এ সম্পর্কের কিছু ব্যক্তিগত ছবি পরে স্থানীয় কয়েকজনের হাতে চলে যায় বলে অভিযোগ রয়েছে। এসব ছবি বিভিন্নজনের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয় এবং পরিবারটি সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে।
পরিবারের সদস্যদের দাবি, বিষয়টি জানাজানি হওয়ার পর সুমাইয়াকে তার বাবা বকাঝকা করেন। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং একপর্যায়ে ঘরে থাকা উকুননাশক ওষুধ পান করে অসুস্থ হয়ে পড়ে।
পরে স্বজনরা তাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের বাবা মো. মামুন শেখ বলেন, সামাজিক চাপ ও মানসিক ভেঙে পড়ার কারণে তার মেয়ে ওই ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহাব্বাত খান বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই