দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের মঠবাড়িয়ার শাপলেজা বাজারে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ জুন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার সাপলেজা বাজারের শাপলা ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে বরগুনা জেলার ফুলঝুরি এলাকার বাসিন্দা মোহাম্মদ আবু হুরায়রা দীর্ঘদিন চিকিৎসক পরিচয়ে অবৈধভাবে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এ সময় তার প্রয়োজনীয় নিবন্ধন ও বৈধ কাগজপত্র না থাকায় তাকে আটক করা হয়। একই সঙ্গে তার সহযোগী হিসেবে দায়িত্বরত শাপলেজা এলাকার মো. মনিরুল ইসলামকেও আটক করা হয়। পরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৯(২) ধারা অনুযায়ী উভয়কে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সাধারণ মানুষকে চিকিৎসা গ্রহণের আগে সংশ্লিষ্ট চিকিৎসকের নিবন্ধন ও যোগ্যতা যাচাই করার আহ্বান জানান।
/অ