দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোর সদরের ইছালী ইউনিয়নের আলোচিত মাদক ব্যবসায়ী মহিদুল্লাহর রুটি তৈরির করাখানা, অফিস ও বাড়িতে অভিযান চালিয়ে ২৯ বোতল উইনকরেক্সসহ মহিদুল্লাহকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা।
সোমবার (১৫ জুন) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পরিচালিত এ অভিযানে মহিদুল্লাহর বেস্ট ব্রেড অ্যান্ড বেকারি কারখানা থেকে ২৯ বোতল উইনকরেক্স উদ্ধার করে র্যাব সদস্যরা। উইনকরেক্স বর্তমানে ভারতীয় ফেনসিডিলের বিকল্প হিসেবে বিক্রি হচ্ছে।
তবে মহিদুল্লাহ ও তার পরিবারের দাবি, মাদক ব্যবসা ছেড়ে বর্তমানে বেকারির ব্যবসা করছিলো মহিদুল্লাহ্। র্যাবের এক সদস্যের ব্যক্তিগত আক্রোশের জেরে কারখানায় উইনকরেক্স সিরাপ রেখে র্যাব সদস্যরাই তাকে ফাঁসিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বিকেল ৪টার দিকে সাদা পোশাকে কয়েকজন র্যাব সদস্য কারখানায় প্রবেশ করে সিসি ক্যামেরা সংযোগ বিছিন্ন করে তল্লাশি শুরু করেন। তারপর থেকে ক্যামেরার হার্ডডিস্কটিও পাওয়া যাচ্ছে না বলে দাবি তাদের।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার এ টি এম ফজলে রাব্বি প্রিন্স জানান, মহিদুল্লার বিরুদ্ধে ৯টি মাদক মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। র্যাবের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখার আশ্বাস দেন কোম্পানি কমান্ডার।
/অ